ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা ও সুশাসন তদারকির দায়িত্ব পেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী

চুয়াডাঙ্গা প্রতিনিধি: দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সুশাসন এবং সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ৩০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব পেয়েছেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। একই সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারি দপ্তরের কার্যক্রম তদারকি করবেন।

সরকারের নতুন দায়িত্ব বণ্টনে রাজশাহী ও নাটোর জেলার দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ। লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলার দায়িত্ব দেওয়া হয়েছে ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনকে। লক্ষ্মীপুর জেলার দায়িত্ব পেয়েছেন আব্দুল আউয়াল মিন্টু। আর চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে।

এ ছাড়া হবিগঞ্জের দায়িত্ব পেয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির, মৌলভীবাজারে আরিফুল হক চৌধুরী, চট্টগ্রামে মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় এম রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও ও দিনাজপুরে আসাদুল হাবিব দুলু, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে মো. আসাদুজ্জামান এবং ফেনী ও নোয়াখালীতে জাকারিয়া তাহের দায়িত্ব পেয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন—সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ), সাচিং প্রু (কক্সবাজার), মো. শরীফুল আলম (টাঙ্গাইল ও নরসিংদী), মিজ শামা ওবায়েদ ইসলাম (মাদারীপুর ও শরীয়তপুর), অনিন্দ্য ইসলাম অমিত (মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ), আব্দুল বারী (বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ), সুলতান সালাউদ্দিন টুকু (ঢাকা), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি), হাবিবুর রশিদ (গাজীপুর ও নারায়ণগঞ্জ) এবং মো. রাজীব আহসান (বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর)।

এ ছাড়া মীর শাহে আলমকে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম; মিজ ফারজানা শারমিনকে সিরাজগঞ্জ ও পাবনা; শেখ ফরিদুল ইসলামকে যশোর, মাগুরা ও নড়াইল; ইয়াসের খান চৌধুরীকে জামালপুর ও কিশোরগঞ্জ; আহমেদ সোহেল মঞ্জুরকে বরিশাল, ভোলা ও ঝালকাঠি; মোহাম্মদ শামীম কায়সারকে জয়পুরহাট ও নওগাঁ; আলহাজ্ব মো. জি কে গউসকে সিলেট ও সুনামগঞ্জ; মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদকে রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা গেজেটে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

পাশাপাশি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও পালন করবেন তারা।

গেজেটে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ করতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।

সরকারের এ নতুন দায়িত্ব বণ্টনকে মাঠ প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের সমন্বয় আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকিতে মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা ও সুশাসন তদারকির দায়িত্ব পেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ