ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা

মোহাম্মাদ আলী ( মোস্তফা )
মোহাম্মাদ আলী ( মোস্তফা )
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সদস্যরা গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছেন।

গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় থাকবে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।

এ ছাড়া সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারিতে থাকবেন। অতিরিক্ত র‌্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে। কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শোভাযাত্রা ঘিরে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্য মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট থানার মোবাইল টিম শোভাযাত্রার সামনে ও পেছনে থেকে নিরাপত্তা নিশ্চিত করবে।

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে তদারকি করবেন। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের পাশাপাশি ঈদে মিলাদুন্নবীর ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ