চুয়াডাঙ্গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) জেলা শাখার অভিষেক, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা ১১ টার সময় এ উপলক্ষে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এ সময় তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের দক্ষতা, পেশাগত উন্নয়ন এবং দেশের অবকাঠামো উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
ডিইএব চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী এ.কে.এম. ওয়ালিউর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক-এর চেয়ারম্যান প্রকৌ.মোখলেছুর রহমান তরফদার টিপু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, ও চুয়াডাঙ্গা জেলা আইডিইবি সভাপতি প্রকৌ. আব্দুর রশীদ।
অনুষ্ঠানে ডিইএব'র নেতৃবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। আলোচনা সভা শেষে নবগঠিত জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যায় আয়োজনের সমাপ্তি হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন