ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গার নতুন শিক্ষা প্রতিষ্ঠান‘এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানবিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ, জ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার্থী গড়ে তোলার প্রত্যয় নিয়ে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ’। নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শুভ সূচনা উপলক্ষে উপদেষ্টা পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কের সাহিদ গার্ডেনে মনোরম পরিবেশে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্রশাসক ও এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শরীফুজ্জামান শরীফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম অনুরাগী। 

প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষাক্রমকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, সংস্কৃতিসেবী, সাংবাদিক ও সুধীজনের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত অতিথিরা এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে নৈতিক ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে চুয়াডাঙ্গার শিক্ষা ক্ষেত্রে নতুন একটি দিগন্তের উন্মোচন ঘটবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিকতা ও আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপদেষ্টা পরিষদের প্রজ্ঞাময় দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে একটি অনন্য ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম মোফাজ্জল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাসানুজ্জামান মালিক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আ. স. ম. আব্দুর রউফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন,সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরদার আলী হোসেন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।এছাড়াও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গার নতুন শিক্ষা প্রতিষ্ঠান‘এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ