ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজার সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা.-২০২৬ উদযাপন,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন

কক্সবাজার সরকারি কলেজে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ বিষয়ক এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের ২০৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন কমিটির আহবায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সায়েদ শাহ নেওয়াজ। এরপর স্বাগত বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ওবাইদুল হক।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কক্সবাজার সরকারি কলেজ জামে মসজিদের খতিব মাওলানা সোলতান আহমদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার বাস টার্মিনাল জামে মসজিদের খতিব ও বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ মাওলানা আবুল ফয়েজ আনচারী। তিনি তাঁর বক্তব্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমনের প্রেক্ষাপট, তাঁর মহানুভবতা, মানবিক মূল্যবোধ, নৈতিক আদর্শ এবং ব্যক্তি ও সমাজজীবনে তাঁর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. অহিদুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিঠুন চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হক বলেন, নবীপ্রেম শুধু একটি দিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; মহানবী (সা.)-এর জীবনাদর্শকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনে ধারণ করতে হবে। তাঁর আদর্শ অনুসরণের মধ্য দিয়েই শিক্ষার্থীরা নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর মো. অহিদুল ইসলাম শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ক্বিরাত, হামদ, নাত, কুইজ ও লিখিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।

রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজার সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা.-২০২৬ উদযাপন,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ