শনিবার (২২ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী।
সভায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা কীভাবে ভালো ফলাফল অর্জন করতে পারে, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষকদের নিয়মিত পাঠদান, বাড়িতে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ তৈরি এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য শুধু শিক্ষার্থীদের প্রচেষ্টাই যথেষ্ট নয়। শিক্ষক ও অভিভাবকদেরও সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসছে কি না, পড়াশোনায় মনোযোগী হচ্ছে কি না এবং পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিচ্ছে কি না—এসব বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের নজর রাখতে হবে।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের বিজ্ঞ আইনজীবী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি এডভোকেট মোঃ সাইফুর রহমান, বর্তমান এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ, দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মোঃ ইলিয়াছ মিয়া এবং অভিভাবক আবুল হোসেন ও সামছুল ইসলাম।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সদস্য মোঃ সেলিম মিয়া, সহকারী শিক্ষক শুভ্রত চন্দ্র বিশ্বাস, দূর্যয় গোপ ও খাইরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্টরা।
সভায় শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলা এবং আসন্ন এসএসসি পরীক্ষার জন্য পরিকল্পিতভাবে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন