ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে লেবাননভিত্তিক আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই এসব কথা বলেন। তার বক্তব্যে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিও কঠোর অবস্থান উঠে এসেছে।
রেজাইয়ের অভিযোগ, নেতানিয়াহু সংঘাতমূলক নীতি অনুসরণ করে ইসরায়েলের জন্য আরও ঝুঁকি তৈরি করছেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলেও দাবি করেন তিনি। ইরানের বিরুদ্ধে ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন রেজাই।
লেবাননকে ঘিরে চলমান উত্তেজনা নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতগুলোর তুলনায় আরও তীব্র হতে পারে এবং ইরান এমন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও অবরোধেরও সমালোচনা করেন রেজাই। তার ভাষ্য, ওয়াশিংটন অবরোধ অব্যাহত রাখলে পরিস্থিতি আরও বড় সংঘাতের দিকে যেতে পারে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পদ ও স্বার্থকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেন তিনি।
রেজাই দাবি করেন, যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক চাপের মধ্যেও ইরান উল্লেখযোগ্য পরিমাণ তেল রপ্তানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। ফলে অর্থনৈতিকভাবে তেহরানকে চাপে রাখার চেষ্টা হলে তার পাল্টা প্রভাব মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের ওপরও পড়তে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কাঠামোর একজন শীর্ষ কর্মকর্তার এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থে হামলার হুমকি এবং নেতানিয়াহুকে উদ্দেশ করে দেওয়া বক্তব্য অঞ্চলটিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাকে সামনে এনেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন