ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কটূক্তি: শ্রমিক দল সভাপতি বরখাস্ত

গোবিন্দ রায়
গোবিন্দ রায় Dhunat Upazila Correspondent
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কটূক্তি: শ্রমিক দল সভাপতি বরখাস্ত

বগুড়ার ধুনট উপজেলা বিএনপি শ্রমিক দলের সভাপতি মোঃ বনি আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ, তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন।

বগুড়া জেলা শ্রমিক দলের নেতৃত্ব বিষয়টি নজরে আনার পর শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ ও সাংগঠনিক সম্পাদক এস. আলমের স্বাক্ষরিত আদেশে মোঃ বনি আমিনকে ধুনট উপজেলা শ্রমিক দলের সভাপতি পদসহ দলের সকল পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হয়। আদেশ অনুযায়ী, তিনি আর কোনো অবস্থায় দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না।

বগুড়া জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কটূক্তি: শ্রমিক দল সভাপতি বরখাস্ত

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলা বিএনপি শ্রমিক দলের সভাপতি মোঃ বনি আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ, তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন।

বগুড়া জেলা শ্রমিক দলের নেতৃত্ব বিষয়টি নজরে আনার পর শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ ও সাংগঠনিক সম্পাদক এস. আলমের স্বাক্ষরিত আদেশে মোঃ বনি আমিনকে ধুনট উপজেলা শ্রমিক দলের সভাপতি পদসহ দলের সকল পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হয়। আদেশ অনুযায়ী, তিনি আর কোনো অবস্থায় দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না।

বগুড়া জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ