ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের দিকে তারা নজর রাখছে।

শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি এ প্রতিক্রিয়া জানান।

জয়সোয়াল বলেন, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব ঘটনাপ্রবাহ নয়াদিল্লি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। এই কাঠামোর অন্যতম মূলনীতি হলো—সদস্য কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে অন্য সদস্যদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা।

চুক্তিটি স্বাক্ষরের পর বাংলাদেশ এতে যুক্ত হতে পারে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তাব্যবস্থা গড়ে উঠলে তাতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা অস্বাভাবিক নয়। বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বলেও তিনি জানিয়েছিলেন।

পরে জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশ মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে। তবে এতে যোগ দেওয়ার বিষয়টি চুক্তির বর্তমান সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। এখনো বাংলাদেশকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলেও জানান তিনি।

পাকিস্তানকে নিয়ে গঠিত কোনো যৌথ প্রতিরক্ষা কাঠামোয় বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ ভারতের কৌশলগত হিসাবের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যে বিষয়টি আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তবে বাংলাদেশ এখন পর্যন্ত মক্কা চুক্তিতে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। ফলে নয়াদিল্লির সর্বশেষ বক্তব্যকে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে সতর্ক পর্যবেক্ষণ এবং নিজেদের নিরাপত্তাস্বার্থ রক্ষার অবস্থান হিসেবেই দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ