ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নওগাঁ-৪ এর এমপি ডা. টিপু

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নওগাঁ-৪ এর এমপি ডা. টিপু
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর কবর জিয়ারত করেছেন নওগাঁ–৪ (মান্দা) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি সেখানে উপস্থিত হয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে ডা. ইকরামুল বারী টিপু দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় তাঁর সঙ্গে মান্দা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পথ অনুসরণ করেই তিনি জনগণের কল্যাণে কাজ করে যাবেন। তিনি আরও বলেন, নওগাঁ–৪ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন এবং এলাকার সমস্যাগুলো সমাধানে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করবেন।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনের পর এ ধরনের কর্মসূচির মাধ্যমে জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দলীয় আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করাই ছিল এই জিয়ারতের মূল উদ্দেশ্য। স্থানীয় নেতাকর্মীরা জানান, ডা. ইকরামুল বারী টিপুর এই উদ্যোগে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং আগামী দিনে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নওগাঁ-৪ এর এমপি ডা. টিপু

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর কবর জিয়ারত করেছেন নওগাঁ–৪ (মান্দা) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি সেখানে উপস্থিত হয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে ডা. ইকরামুল বারী টিপু দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় তাঁর সঙ্গে মান্দা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পথ অনুসরণ করেই তিনি জনগণের কল্যাণে কাজ করে যাবেন। তিনি আরও বলেন, নওগাঁ–৪ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন এবং এলাকার সমস্যাগুলো সমাধানে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করবেন।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনের পর এ ধরনের কর্মসূচির মাধ্যমে জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দলীয় আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করাই ছিল এই জিয়ারতের মূল উদ্দেশ্য। স্থানীয় নেতাকর্মীরা জানান, ডা. ইকরামুল বারী টিপুর এই উদ্যোগে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং আগামী দিনে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ