ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৪ ঘণ্টায় নতুন ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

২৪ ঘণ্টায় নতুন ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ চারজন এবং বরিশাল বিভাগে তিনজন ভর্তি হয়েছেন।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ২০ জন রোগী। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। আক্রান্তদের মধ্যে পুরুষ রোগীর সংখ্যা বেশি, যা মোট রোগীর প্রায় ৬৩ দশমিক ৭ শতাংশ এবং নারী রোগী ৩৬ দশমিক ৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৯৪৯ জন। উল্লেখ্য, বিদায়ী ২০২৫ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি বেশ ভয়াবহ আকার ধারণ করেছিল। ওই বছর ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মোট ৪১৩ জন প্রাণ হারিয়েছিলেন। শীতের এই সময়েও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

২৪ ঘণ্টায় নতুন ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ চারজন এবং বরিশাল বিভাগে তিনজন ভর্তি হয়েছেন।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ২০ জন রোগী। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। আক্রান্তদের মধ্যে পুরুষ রোগীর সংখ্যা বেশি, যা মোট রোগীর প্রায় ৬৩ দশমিক ৭ শতাংশ এবং নারী রোগী ৩৬ দশমিক ৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৯৪৯ জন। উল্লেখ্য, বিদায়ী ২০২৫ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি বেশ ভয়াবহ আকার ধারণ করেছিল। ওই বছর ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মোট ৪১৩ জন প্রাণ হারিয়েছিলেন। শীতের এই সময়েও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ