ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মানচিত্রের তীব্র সমালোচনা করেছে ইরান।

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ: ইরান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ: ইরান

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মানচিত্রের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ট্রাম্পের এমন দাবিকে বাস্তবতা-বিবর্জিত বলে মন্তব্য করে একে মানসিক অসুস্থতার লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি এ প্রতিক্রিয়া জানান। এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র প্রকাশ করেন।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তার পোস্টে সিজোফ্রেনিয়ার প্রসঙ্গ টেনে বলেন, এটি এমন একটি জটিল মানসিক ব্যাধি, যেখানে মানুষের চিন্তাপ্রক্রিয়া ও বাস্তবতা উপলব্ধিতে সমস্যা দেখা দিতে পারে। তার এই বক্তব্য মূলত ট্রাম্পের দাবির প্রতি রাজনৈতিক কটাক্ষ হিসেবে এসেছে।

এর আগে গত ১৪ আগস্ট নিউইয়র্কে এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন। পরে ১৮ আগস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘NEW U.S. Territory’ লেখা একটি মানচিত্রও শেয়ার করেন তিনি।

২১ আগস্ট দক্ষিণ ক্যারোলাইনায় এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে হরমুজ প্রণালিকে ‘আমেরিকান ভূখণ্ড’ হিসেবে দেখছেন বলে মন্তব্য করেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

তবে আন্তর্জাতিকভাবে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে স্বীকৃত নয়। ইরান ও ওমানের মধ্যবর্তী এই কৌশলগত জলপথের কিছু অংশ দুই দেশের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে এবং আন্তর্জাতিক নৌচলাচলের ক্ষেত্রেও এর বিশেষ গুরুত্ব রয়েছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেলের উল্লেখযোগ্য অংশ এই পথ দিয়ে চলাচল করে। ফলে অঞ্চলটিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলছে।

হরমুজের নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে কয়েক মাস ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ চলছে। যুক্তরাষ্ট্র প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করার দাবি জানালেও ইরান বলছে, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত জলপথ নিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের জবাবে ইরানের পক্ষ থেকে যে ভাষায় প্রতিক্রিয়া এসেছে, তা দুই দেশের চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ: ইরান

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ