চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দপ্তর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টনকে দলীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।
জেলা বিএনপির প্যাডে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতিকে আমন্ত্রণ জানানো হলেও ব্যক্তিগত ব্যবসা এবং বিজিএমের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ততার কারণে সব অনুষ্ঠানে তাঁর পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয় না।
এ কারণে তাঁর পরিবর্তে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টনকে দলীয় প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকের দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
চিঠির মাধ্যমে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু সরকারি বিভিন্ন অনুষ্ঠানে দলের প্রতিনিধিত্বের ক্ষেত্রে খালিদ মাহমুদ মিল্টনের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করেছেন।
এদিকে, জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে খালিদ মাহমুদ মিল্টন দায়িত্ব পাওয়ায় সরকারি বিভিন্ন অনুষ্ঠান ও প্রশাসনিক কার্যক্রমে জেলা বিএনপির প্রতিনিধিত্ব আরও নিয়মিত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন