চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জয়নাল টুলু (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।
র্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প) সূত্রে জানা যায়, নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন যে চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা এলাকায় বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে।
এরপর র্যাবের একটি আভিযানিক দল জয়নাল টুলুর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ির গোয়ালঘরে একটি বস্তার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই জয়নাল টুলুকে আটক করা হয়।
র্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, এ ঘটনায় ধৃত আসামি এবং সংশ্লিষ্ট পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন