ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আত্রাইয়ে অ্যাম্পল ইনজেকশন ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও দেড় গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ মে) আত্রাই থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভরতেঁতুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় মো. প্রিন্স (২৬) ও মো. আব্দুর রহমান (৩২) নামে দুইজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক মো. প্রিন্স মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং মো. আব্দুর রহমান মোহাম্মদ খলিলুর রহমানের ছেলে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, গ্রেপ্তারকৃত প্রিন্সের বিরুদ্ধে এর আগেও ৫টি মাদক মামলা এবং ১টি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদক চক্র নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

আত্রাইয়ে অ্যাম্পল ইনজেকশন ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

নওগাঁর আত্রাইয়ে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও দেড় গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ মে) আত্রাই থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভরতেঁতুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় মো. প্রিন্স (২৬) ও মো. আব্দুর রহমান (৩২) নামে দুইজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক মো. প্রিন্স মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং মো. আব্দুর রহমান মোহাম্মদ খলিলুর রহমানের ছেলে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, গ্রেপ্তারকৃত প্রিন্সের বিরুদ্ধে এর আগেও ৫টি মাদক মামলা এবং ১টি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদক চক্র নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ