ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কটিয়াদীতে দেওয়াল ধসে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ছবি : চাচা মনিরুজ্জামান মনিরের সঙ্গে নিহত মাদ্রাসা শিক্ষার্থী আরাবি

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকায় পুরাতন দেওয়াল ধসে আরাবি (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (১০ মে) সকালে ঢাকার শাহবাগ পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরাবি কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে। সে স্থানীয় নুরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আরাবি তার বন্ধুদের সঙ্গে এলাকার একটি বাসার আমগাছের নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় তার এক বন্ধু পুরাতন ও নড়বড়ে একটি দেওয়ালে উঠে আম পাড়ার চেষ্টা করলে হঠাৎ দেওয়ালের একটি বড় অংশ ভেঙে পড়ে। এতে নিচে দাঁড়িয়ে থাকা আরাবির শরীরে দেওয়ালের ধ্বংসাবশেষ পড়ে গেলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শাহবাগ পিজি হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মনির। তিনি জানান, “আম পাড়াকে কেন্দ্র করে এমন দুর্ঘটনা ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি। পরিবারের সবাই শোকে ভেঙে পড়েছে।”

আরাবির অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়দের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকাবাসী ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ স্থাপনা দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

কটিয়াদীতে দেওয়াল ধসে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ