ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মানিকছড়িতে ঘুমন্ত অবস্থায় মাকড়সার কামড়ে যুবকের মৃত্যু

ছবি : মানিকছড়ি খাগড়াছড়ি

খাগড়াছড়ির মানিকছড়িতে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মাকড়সার কামড়ে মো. ইব্রাহীম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) ভোররাতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাড়িছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম ওই এলাকার ইউনুছ মিয়ার ছেলে এবং তিন সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, ভোররাত আনুমানিক ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত কালো রঙের একটি মাকড়সা ইব্রাহীমের ঘাড়ে কামড় দেয়। এরপর ধীরে ধীরে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে বলে পরিবারের সদস্যদের দাবি।

সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, ইব্রাহীমের ঘাড়ের কাছেই একটি কালো মাকড়সা পাওয়া গেছে। তাদের ধারণা, ওই মাকড়সার কামড়েই তার মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা প্রাথমিকভাবে জানান, হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা আরও জানান, ঘাড়ের কানের পাশের অংশে কিছুটা লালচে ফোলা দাগ দেখা গেলেও স্পষ্ট কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

মানিকছড়িতে ঘুমন্ত অবস্থায় মাকড়সার কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

খাগড়াছড়ির মানিকছড়িতে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মাকড়সার কামড়ে মো. ইব্রাহীম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) ভোররাতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাড়িছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম ওই এলাকার ইউনুছ মিয়ার ছেলে এবং তিন সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, ভোররাত আনুমানিক ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত কালো রঙের একটি মাকড়সা ইব্রাহীমের ঘাড়ে কামড় দেয়। এরপর ধীরে ধীরে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে বলে পরিবারের সদস্যদের দাবি।

সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, ইব্রাহীমের ঘাড়ের কাছেই একটি কালো মাকড়সা পাওয়া গেছে। তাদের ধারণা, ওই মাকড়সার কামড়েই তার মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা প্রাথমিকভাবে জানান, হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা আরও জানান, ঘাড়ের কানের পাশের অংশে কিছুটা লালচে ফোলা দাগ দেখা গেলেও স্পষ্ট কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ