যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় অবস্থান করলেও সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো সরাসরি বৈঠক হচ্ছে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৩০ জুন) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার বর্তমানে দোহায় রয়েছেন। তবে ইরানের প্রতিনিধিদের সঙ্গে তাদের কোনো উচ্চপর্যায়ের বৈঠক নির্ধারিত হয়নি।
তিনি বলেন, মার্কিন প্রতিনিধি দল মূলত কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এসব আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরানের চলমান পরোক্ষ সংলাপের অগ্রগতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করা হবে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, ইরানের অনুরোধেই এই উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হচ্ছে। তবে ট্রাম্পের সেই দাবি দ্রুতই নাকচ করে দেয় তেহরান।
ইরানের জ্যেষ্ঠ আলোচক কাজেম গারিভাবাদি এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই স্পষ্টভাবে জানান, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানের কোনো পর্যায়ের বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, দোহায় অবস্থানরত ইরানি কারিগরি প্রতিনিধি দল কেবল মধ্যস্থতাকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে আলোচনা করছে।
এ অবস্থায় দোহায় দুই দেশের প্রতিনিধি দল উপস্থিত থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। কূটনৈতিক যোগাযোগ আপাতত মধ্যস্থতাকারীদের মাধ্যমেই সীমাবদ্ধ থাকছে।
সূত্র: আল-জাজিরা

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন