ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে আহতের অভিযোগে স্বপন গ্রেফতার উদ্ধার বার্মিজ টিপ চাকু

মতিন খন্দকার বগুড়া:
মতিন খন্দকার বগুড়া:
প্রকাশ : ৩০ জুন ২০২৬

বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে আহতের অভিযোগে স্বপন গ্রেফতার উদ্ধার বার্মিজ টিপ চাকু

বগুড়া সদর উপজেলার কানছগাড়ি এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মো. স্বপন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া পৌরসভার বকসিবাজার ১ নম্বর (মেইন) গেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া সদরের আহ্বায়ক সদস্য এমরান হোসেন খবর পান যে, কানছগাড়ি ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে একটি পথকুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে। পরে তিনি স্থানীয় দুই যুবকের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি পেটস কনসাল্টেন্সিতে নিয়ে যান।

উপজেলা ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকদের সমন্বয়ে কুকুরটির চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন সূত্রে জানা যায়, মো.স্বপন নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুকুরটির ওপর হামলা চালিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় এমরান হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত স্বপনকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে আহতের অভিযোগে স্বপন গ্রেফতার উদ্ধার বার্মিজ টিপ চাকু

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

বগুড়া সদর উপজেলার কানছগাড়ি এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মো. স্বপন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া পৌরসভার বকসিবাজার ১ নম্বর (মেইন) গেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া সদরের আহ্বায়ক সদস্য এমরান হোসেন খবর পান যে, কানছগাড়ি ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে একটি পথকুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে। পরে তিনি স্থানীয় দুই যুবকের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি পেটস কনসাল্টেন্সিতে নিয়ে যান।

উপজেলা ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকদের সমন্বয়ে কুকুরটির চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন সূত্রে জানা যায়, মো.স্বপন নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুকুরটির ওপর হামলা চালিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় এমরান হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত স্বপনকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ