ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আজ ১টি থানা ও ৩ নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬

আজ ১টি থানা ও ৩ নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভা বুধবার (১ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

সভার আলোচ্যসূচি অনুযায়ী, চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে।

এ ছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে আরেকটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও সভায় বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।

সভায় প্রশাসনিক সীমানা পুনর্গঠনের আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হবে। এর ফলে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানায় পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবটি উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

এ ছাড়া সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) সংশ্লিষ্ট একটি প্রশাসনিক পুনর্বিন্যাস প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী এবং কমিটির সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। সভার কার্যপত্র আগেই সদস্যদের কাছে পাঠানো হয়েছে এবং সভা শেষে তা ফেরত দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জনসেবাকে আরও সহজ, কার্যকর ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসনিক পুনর্বিন্যাসের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিকারের সভায় প্রস্তাবগুলো অনুমোদন পেলে পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেগুলো কার্যকর করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আজ ১টি থানা ও ৩ নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ