ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রান্তিক কৃষকদের পাশে থাকার আশ্বাস ডেপুটি স্পিকারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬

প্রান্তিক কৃষকদের পাশে থাকার আশ্বাস ডেপুটি স্পিকারের
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের ভূমিকা অপরিসীম। তাই কৃষকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদ ভবনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং কৃষকদের জীবনমান উন্নত করা। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে কৃষিসেবা আরও কার্যকর করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার অঙ্গীকারবদ্ধ।

সাক্ষাৎকালে কৃষক প্রতিনিধিরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর ডেপুটি স্পিকার রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ, নদীভাঙন রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, বৈষম্য দূরীকরণ এবং কৃষক কার্ড প্রাপ্তির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

তিনি বলেন, কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইন, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জাতীয় সংসদ ও সরকার সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ এবং উৎপাদিত ফসল সহজে বাজারজাতের জন্য প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।

এর আগে সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের একটি প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সে সময় তারা কৃষি উৎপাদন বাড়াতে হারভেস্টার সরবরাহ, সার ও উন্নতমানের বীজ সহজলভ্য করা, সেচসুবিধা সম্প্রসারণ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি তুলে ধরেন। পাশাপাশি কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রান্তিক কৃষকদের পাশে থাকার আশ্বাস ডেপুটি স্পিকারের

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ