ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘বিরোধী দলে থেকে এক কানাকড়িও পাইনি, পাঁচবার জেলে গেছি’: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬

‘বিরোধী দলে থেকে এক কানাকড়িও পাইনি, পাঁচবার জেলে গেছি’: স্পিকার
ছবি: সংগৃহীত

দীর্ঘ চার দশকের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও কোনো ধরনের সরকারি সুবিধা পাননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে বক্তব্য দিতে গিয়ে তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

স্পিকার বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি। এটুকুই। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।’

বিরোধীদলীয় নেতার বাজেট-বিষয়ক বক্তব্যের প্রশংসা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রায় এক ঘণ্টার বক্তব্যে তিনি দেশের বিভিন্ন সমস্যা এবং বাজেটের নানা দিক তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, স্পিকারের দায়িত্বে থাকার কারণে নিজের জন্মভূমি ও নির্বাচনি এলাকা ভোলার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরার সুযোগ হয় না। তবে বিরোধীদলীয় নেতা সেই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেছেন।

স্পিকার আশা প্রকাশ করে বলেন, বিরোধীদলীয় নেতার উত্থাপিত বিষয়গুলো প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

‘বিরোধী দলে থেকে এক কানাকড়িও পাইনি, পাঁচবার জেলে গেছি’: স্পিকার

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

দীর্ঘ চার দশকের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও কোনো ধরনের সরকারি সুবিধা পাননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে বক্তব্য দিতে গিয়ে তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

স্পিকার বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি। এটুকুই। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।’

বিরোধীদলীয় নেতার বাজেট-বিষয়ক বক্তব্যের প্রশংসা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রায় এক ঘণ্টার বক্তব্যে তিনি দেশের বিভিন্ন সমস্যা এবং বাজেটের নানা দিক তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, স্পিকারের দায়িত্বে থাকার কারণে নিজের জন্মভূমি ও নির্বাচনি এলাকা ভোলার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরার সুযোগ হয় না। তবে বিরোধীদলীয় নেতা সেই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেছেন।

স্পিকার আশা প্রকাশ করে বলেন, বিরোধীদলীয় নেতার উত্থাপিত বিষয়গুলো প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ