ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংসদে আবারও কুমিল্লা বিভাগের দাবি তুললেন ড. খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬

সংসদে আবারও কুমিল্লা বিভাগের দাবি তুললেন ড. খন্দকার মোশাররফ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে আবারও কুমিল্লাকে 'কুমিল্লা' নামেই বিভাগ ঘোষণার দাবি তুলেছেন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশা দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

গতকালের জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে ড. মোশাররফ দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, প্রস্তাবিত জাতীয় বাজেট এবং নিজ নির্বাচনী এলাকা ও কুমিল্লার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন।

প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে তিনি বলেন, আগের সরকারের সময়কার অর্থনৈতিক অনিয়ম, দুর্বল অর্থনীতি এবং বৈশ্বিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বর্তমান সরকার একটি বাস্তবসম্মত বাজেট উপস্থাপন করেছে, যা প্রশংসার দাবিদার।

তিনি আরও জানান, ইতোমধ্যে ১১টি বড় চীনা কোম্পানি বাংলাদেশে প্রায় ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

নিজ নির্বাচনী এলাকা ও কুমিল্লার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে ড. মোশাররফ বলেন, কুমিল্লাকে 'কুমিল্লা' নামেই বিভাগ ঘোষণা করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও একই দাবি উত্থাপন করেছিলেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমাতে 'ঢাকা-কুমিল্লা রেলওয়ে কর্ড লাইন' প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। পাশাপাশি ঐতিহাসিক কুমিল্লা বিমানবন্দর সংস্কার করে পুনরায় চালু এবং দাউদকান্দিকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করার আহ্বান জানান।

সংসদীয় গণতন্ত্রের প্রসঙ্গে ড. মোশাররফ বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন পর জনগণ অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

টানা চতুর্থবার সরকার গঠন করায় বিএনপি এবং দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে জাতীয় সংসদে প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্ব পালন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকেও শুভেচ্ছা জানান।

বক্তব্যের একপর্যায়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের অবদানের কথাও স্মরণ করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সংসদে আবারও কুমিল্লা বিভাগের দাবি তুললেন ড. খন্দকার মোশাররফ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ