ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হোয়াটসঅ্যাপে এলো নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬

হোয়াটসঅ্যাপে এলো নতুন সুবিধা
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ইউজারনেমভিত্তিক নতুন যোগাযোগ ব্যবস্থা চালু করেছে। এর ফলে ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাকাউন্ট খোলার জন্য আগের মতোই ফোন নম্বর প্রয়োজন হবে। তবে অন্যদের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে নম্বরের পরিবর্তে ইউজারনেম ব্যবহার করা যাবে। কয়েক বছর ধরে উন্নয়ন কাজ শেষে অবশেষে এই ফিচারের বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

আজ (৩০ জুন) থেকেই বিশ্বজুড়ে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ইউজারনেম আগাম রিজার্ভ করার সুযোগ পাচ্ছেন। চলতি বছরের শেষভাগে ধাপে ধাপে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

হোয়াটসঅ্যাপের নীতিমালা অনুযায়ী, একটি ইউজারনেম সর্বনিম্ন ৩টি এবং সর্বোচ্চ ৩৫টি অক্ষর বা সংখ্যার সমন্বয়ে তৈরি করা যাবে। নাম নিবন্ধনের ক্ষেত্রে সেলিব্রিটি, জনপরিচিত ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অগ্রাধিকার রাখা হয়েছে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতারা চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে মিল রেখে ইউজারনেম ব্যবহার করতে পারবেন।

ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা অ্যাপের Settings > Account > Username অপশনে গিয়ে ইউজারনেম সেট করতে পারবেন। নিরাপত্তা আরও জোরদার করতে থাকছে অতিরিক্ত ‘ইউজারনেম কি’ সুবিধা, যার মাধ্যমে প্রথমবার যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সুরক্ষা নিশ্চিত হবে।

হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির সক্রিয় ব্যবহারকারী ৩০০ কোটিরও বেশি। ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করতে ইউজারনেমগুলো পাবলিকভাবে সার্চ করা যাবে না। অর্থাৎ, নির্দিষ্ট ইউজারনেম জানা না থাকলে কাউকে খুঁজে পাওয়া সম্ভব হবে না। এছাড়া ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় এই সুবিধা পরিবর্তন বা বন্ধ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রোডাক্ট অ্যালিস নিউটন-রেক্স বলেন, এই ফিচারের লক্ষ্য হলো ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগের তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়া।

তবে প্রাথমিক পর্যায়ে ইউজারনেম কেবল মুখে বা টেক্সট বার্তার মাধ্যমে শেয়ার করা যাবে। কিউআর কোড ব্যবহার করে ইউজারনেম শেয়ারের সুবিধা এখনই থাকছে না।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম, সিগন্যাল ও ওয়্যার বেশ কয়েক বছর ধরেই ইউজারনেমভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালু রেখেছে। এবার সেই সুবিধা যুক্ত করে ব্যবহারকারীদের জন্য গোপনীয়তা আরও জোরদার করল মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হোয়াটসঅ্যাপে এলো নতুন সুবিধা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ