ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফেক ভিডিও-অপতথ্যের বিরুদ্ধে কঠোর সরকার, আসছে বিশেষজ্ঞ প্যানেল: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬

ফেক ভিডিও-অপতথ্যের বিরুদ্ধে কঠোর সরকার, আসছে বিশেষজ্ঞ প্যানেল: জাহেদ উর রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিকে হেয় করা হচ্ছে। এসব অপপ্রচার রোধে সরকার আইনজীবী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিংয়ের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। জনগণকে এ ধরনের হয়রানি ও অপপ্রচার থেকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। তাই বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার কোনোভাবেই গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেবে না। একই সঙ্গে তিনি জানান, দেশত্যাগের সময় কাস্টমস ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হবে।

সরকার পরিচালনায় জবাবদিহিতার বিষয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন, যা একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

জ্বালানি খাত প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, কিছু অলিগার্ক গোষ্ঠীর স্বার্থ রক্ষার কারণে অতীতে দেশীয় গ্যাস উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমানে দেশের বিদ্যমান গ্যাসের মজুত দিয়ে আরও প্রায় ২৫ বছর জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি আরও সুসংহত করতে সরকার তিন বছর সময় চেয়েছে। এর ফলে দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের ওপর চাপ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সেবার ঘোষণাও দেওয়া হয়। জানানো হয়, আগামী আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি চালু হবে। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।

এ ছাড়া মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা। তবে তিনি আশ্বস্ত করে বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারই যথাযথ ক্ষতিপূরণ পাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফেক ভিডিও-অপতথ্যের বিরুদ্ধে কঠোর সরকার, আসছে বিশেষজ্ঞ প্যানেল: জাহেদ উর রহমান

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ