এক মাসের ব্যবধানে আবারও বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ল জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন। প্রায় দুই ঘণ্টা পর বিকাল সাড়ে ৩টার দিকে সেবাটি আবার স্বাভাবিক হয়ে আসে।
সমস্যার সময় ব্রাউজার দিয়ে ফেসবুকে ঢোকার চেষ্টা করলে ব্যবহারকারীদের সামনে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে পাওয়া যাচ্ছে না (Account Temporarily Unavailable)’ বার্তা প্রদর্শিত হচ্ছিল। তবে মোবাইল অ্যাপের মাধ্যমে অধিকাংশ ব্যবহারকারী স্বাভাবিকভাবেই ফেসবুক ব্যবহার করতে পেরেছেন।
শুধু ফেসবুকই নয়, একই সময়ে কিছু ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহারের ক্ষেত্রেও বিঘ্নের অভিযোগ করেন। তবে মেটার অন্য দুটি প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার স্বাভাবিকভাবে চলেছে।
বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। ফেসবুক ব্যবহার করতে না পেরে অনেকেই বিকল্প হিসেবে এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে পরিস্থিতি সম্পর্কে জানতে শুরু করেন।
এই সাময়িক বিভ্রাটের কারণে ফেসবুকনির্ভর ব্যবসায়ী, কনটেন্ট নির্মাতা, ডিজিটাল মার্কেটার এবং বিভিন্ন সংবাদমাধ্যমও কিছু সময়ের জন্য ভোগান্তিতে পড়েন। বিশেষ করে যাদের দৈনন্দিন কার্যক্রম ফেসবুকভিত্তিক, তাদের কাজে সাময়িক ব্যাঘাত সৃষ্টি হয়।
উল্লেখ্য, এর আগেও গত ১২ জুন একই ধরনের একটি প্রযুক্তিগত সমস্যায় পড়েছিল ফেসবুক। সেবার প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে সর্বশেষ এই বিভ্রাটের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির ফলেই ঘটেছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন