ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘এক্স মানি’ চালু করলেন ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬

‘এক্স মানি’ চালু করলেন ইলন মাস্ক
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) একটি পূর্ণাঙ্গ ‘এভরিথিং অ্যাপ’-এ পরিণত করার পরিকল্পনায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন ইলন মাস্ক। দীর্ঘদিনের অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এক্স মানি’, যার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই টাকা পাঠানো, গ্রহণ এবং ডিজিটাল ওয়ালেট ব্যবহারের সুবিধা পাবেন।

কয়েক মাস আমন্ত্রণভিত্তিক বেটা পরীক্ষার পর মঙ্গলবার (২৮ জুলাই) থেকে যুক্তরাষ্ট্রে এক্সের প্রিমিয়ামপ্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য সেবাটি উন্মুক্ত করা হয়েছে।

নতুন এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ডিপোজিট অ্যাকাউন্ট পরিচালনা, পিয়ার-টু-পিয়ার (পি২পি) অর্থ লেনদেন এবং এক্স অ্যাপের ভেতরেই ভিসা ডেবিট কার্ড সংরক্ষণ করতে পারবেন।

এক্সের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা কোনো অতিরিক্ত ফি বা নির্ধারিত সীমা ছাড়াই অন্য এক্স ব্যবহারকারীর কাছে অর্থ পাঠাতে, গ্রহণ করতে কিংবা অর্থ পাঠানোর অনুরোধ জানাতে পারবেন। ব্যবহারকারীদের আমানত ক্রস রিভার ব্যাংকে সংরক্ষিত থাকবে এবং তা ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত বিমা সুরক্ষার আওতায় থাকবে।

সেবাটিতে নিবন্ধনের পরই ব্যবহারকারীদের জন্য একটি ভার্চুয়াল কার্ড ইস্যু করা হবে, যা অ্যাপল ওয়ালেটঅ্যাপল পে-এর সঙ্গে যুক্ত করা যাবে। এই কার্ড দিয়ে যোগ্য কেনাকাটায় সর্বোচ্চ ৩ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া প্রিমিয়াম প্লাস গ্রাহকরা নির্দিষ্ট শর্তে ডাইরেক্ট ডিপোজিট ব্যবহার করলে বছরে সর্বোচ্চ ৬ শতাংশ এপিওয়াই (বার্ষিক মুনাফা) অর্জন করতে পারবেন। চাইলে নিজের নাম ও এক্স ইউজারনেম যুক্ত করে একটি বিশেষ মেটাল ফিজিক্যাল কার্ডও সংগ্রহ করা যাবে।

এক্স জানিয়েছে, নতুন গ্রাহকদের জন্য ১৫ ডলারের ওয়েলকাম ডিপোজিট দেওয়ার সুযোগ থাকতে পারে। নিরাপত্তার জন্য অ্যাকাউন্টগুলো পাসকি প্রযুক্তি দ্বারা সুরক্ষিত থাকবে এবং প্রতিটি কার্ড লেনদেন ভিসার উন্নত নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থার আওতায় পরিচালিত হবে।

তবে আপাতত এই সুবিধা কেবল যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিক এবং যাচাইকৃত মার্কিন ফোন নম্বরধারী এক্স ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, চীনের জনপ্রিয় সুপার অ্যাপ উইচ্যাটআলিপে-এর আদলে এক্সকে একটি বহুমুখী ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ দেওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনারই অংশ এই উদ্যোগ। ২০২৩ সালে এক কর্মীসভায় ইলন মাস্ক বলেছিলেন, অর্থ লেনদেনের মধ্যে তিনি মানুষের সম্পূর্ণ আর্থিক জীবনকেই বোঝান এবং অর্থসংক্রান্ত প্রায় সব ধরনের সেবা এক্সের ভেতরেই আনার লক্ষ্য রয়েছে।

তবে এই উদ্যোগ নিয়ে উদ্বেগও রয়েছে। মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন ইলন মাস্ককে লেখা এক চিঠিতে সতর্ক করে বলেন, এক্স পরিচালনায় মাস্কের অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিলে নতুন আর্থিক সেবাটি ভোক্তা সুরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাঁর মতে, নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্ল্যাটফর্ম পরিচালনায় ব্যর্থতার নজির থাকলে ভোক্তা আর্থিক সেবায় আস্থা তৈরি করা কঠিন।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘এক্স মানি’ চালু করলেন ইলন মাস্ক

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ