কুমিল্লার দাউদকান্দিতে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে জনগণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারে।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মারুফ হোসেন বলেন, একটি নিরাপদ ও উন্নত ‘বেটার বাংলাদেশ’ গড়ে তুলতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিরাই চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও রাহাজানিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপরাধ দমনে বর্তমান সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে পার পেতে না পারে, সে বিষয়ে দাউদকান্দি থানা ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ড. মারুফ হোসেন বলেন, তারেক রহমানের নেতৃত্বে দোষারোপের রাজনীতি পরিহার করে আধুনিক, মননশীল ও অংশগ্রহণমূলক পরিকল্পনার মাধ্যমে একটি উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে জনসেবামুখী মনোভাব নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনারও আহ্বান জানান তিনি।
সভায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম, উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া এবং পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
সভা শেষে উপজেলা পরিষদ মাঠে ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেন।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন