ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাচীন কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। এ ঘটনায় প্রত্নসম্পদটি ভারতে পাচারের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা।
সোমবার (২৯ জুন) বিকেলে হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১৩-এর সিপিসি-২ (নীলফামারী) এর একটি দল। এ সময় মো. হাসান আহাম্মদ (২৬) ও মো. নাজমুল (৬৪) নামে দুজনকে গ্রেফতার করা হয়।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযানের সময় হাসান আহাম্মদের বাড়ির পশ্চিম ভিটার পূর্বমুখী গোয়ালঘর থেকে দ্বিখণ্ডিত একটি কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। পাশাপাশি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি। পুরো মূর্তিটির ওজন প্রায় ১১৫ কেজি। দীর্ঘদিনের পুরোনো হওয়ায় মূর্তিটির বিভিন্ন অংশ ভাঙা ও ক্ষয়প্রাপ্ত রয়েছে।
র্যাবের দাবি, প্রত্নসম্পদটি চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে গোপনে সংরক্ষণ করা হয়েছিল। অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিজেদের হেফাজত থেকে মূর্তিটি বের করে দেন। পরে ডিজিটাল ওজনযন্ত্রে ওজন করে জব্দতালিকা প্রস্তুত করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া প্রত্নসম্পদটি দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই শেষে মঙ্গলবার হরিপুর থানায় মামলা দায়ের করা হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, র্যাবের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া প্রত্নসম্পদ সংরক্ষণ ও পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন