ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কটিয়াদী পৌরসভার ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ : ৩০ জুন ২০২৬

কটিয়াদী পৌরসভার ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব ও উন্নয়ন তহবিল মিলে ২৪ কোটি ১২ লক্ষ ৫৫ হাজার ৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) পৌরসভা মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।

প্রস্তাবিত এই বাজেটে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও স্মার্ট পৌরসভা গড়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

বাজেট ঘোষনায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা।

এবারের বাজেটে ​সংযুক্ত দাপ্তরিক নথিপত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্রস্তাবিত বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৪,৫৬,০৭,৮৭৫.৩৬ টাকা (৪ কোটি ৫৬ লক্ষ ৭ হাজার ৮৭৫ টাকা ৩৬ পয়সা)।​রাজস্ব ও উন্নয়ন খাতের বিস্তারিত বিবরণ:​১. রাজস্ব খাত:​রাজস্ব আয়: ৭,৮৬,০০,৩৯৮.৬৫ টাকা (৭ কোটি ৮৬ লক্ষ ৩৯৮ টাকা ৬৫ পয়সা)। ​রাজস্ব ব্যয়:৫,৩৫,৪৭ ,২৯০.০০ টাকা (৫ কোটি ৩৫ লক্ষ ৪৭ হাজার ২৯০ টাকা)।​রাজস্ব উদ্বৃত্ত: ২,৪৯,৫৩,১০৮.৬৫ টাকা (২ কোটি ৪৯ লক্ষ ৫৩ হাজার ১০৮ টাকা ৬৫ পয়সা)। ​২. উন্নয়ন খাত:​উন্নয়ন আয়: ১৬,২৬,৫৪,৭৬৬.৭১ টাকা (১৬ কোটি ২৬ লক্ষ ৫৪ হাজার ৭৬৬ টাকা ৭১ পয়সা)।​উন্নয়ন ব্যয়: ১৪,২০,০০,০০০.০০ টাকা (১৪ কোটি ২০ লক্ষ টাকা)।​উন্নয়ন উদ্বৃত্ত ২,০৬,৫৪,৭৬৬, ৭১ টাকা (২ কোটি ৬ লক্ষ ৫৪ হাজার ৭৬৬ টাকা ৭১ পয়সা)।

​পৌর কর্তৃপক্ষ জানান, এই বাজেটটি সম্পূর্ণ জনকল্যাণমুখী এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই এই বাজেট ঘোষণা করায় স্থানীয় নাগরিক ও ব্যবসায়ী মহলে বেশ ইতিবাচক সাড়া দেখা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদি পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন,সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহম্মদ,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপন,জসিম উদ্দিন মেনু,উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কটিয়াদী পৌরসভার ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ