ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ অভিনেতা গৌরব খান্না ও অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলাকে দীর্ঘদিন ধরেই সুখী দম্পতি হিসেবে জানতেন দর্শক। তবে সেই সম্পর্কেই নেমে এসেছে ভাঙনের ছায়া। প্রায় এক বছর ধরে আলাদা থাকছেন তারা। এবার আকাঙ্ক্ষা নিজেই জানিয়েছেন, তাদের দাম্পত্য আর এগিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আইনি বিচ্ছেদের পথেই হাঁটছেন দুজন।
এর আগে গৌরবের অংশগ্রহণে একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে আকাঙ্ক্ষার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। সেখানেই দুজনের সন্তান নিয়ে ভিন্ন মত সামনে আসে। আকাঙ্ক্ষা জানিয়েছিলেন, তিনি সন্তান নিতে চান না। অন্যদিকে গৌরব বলেছিলেন, তিনি বাবা হতে চান। এরপর থেকেই সামাজিক মাধ্যমে অনেকেই ধারণা করেন, এই মতপার্থক্যই হয়তো তাদের সম্পর্কের টানাপোড়েনের একটি কারণ। যদিও এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
সম্প্রতি ‘লক-আপ সিজন ২’ অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন আকাঙ্ক্ষা। সেখানে এক প্রতিযোগীর প্রশ্নের জবাবে তিনি জানান, বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছা তার নেই।
আকাঙ্ক্ষার ভাষায়, তিনি এখন নিজেকে আরও ভালোভাবে জানতে চান এবং নিজের স্বাধীনতাকে উপভোগ করতে চান। খুব অল্প বয়সে, মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছিলেন। গত ১০ বছর একটি সুন্দর সম্পর্কের মধ্যে কাটলেও নিজের জন্য আলাদা করে সময় পাননি। এখন সেই সময়টুকু নিজের মতো করে কাটাতে চান।
অভিনেত্রী আরও জানান, তিনি ও গৌরব গত এক বছর ধরে আলাদা থাকছেন। তাদের মধ্যে এখনো যোগাযোগ রয়েছে, তবে স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে পথচলা আর সম্ভব নয় বলেই দুজন সিদ্ধান্ত নিয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতেও তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এবার আকাঙ্ক্ষাই প্রকাশ্যে জানান, তারা আইনি বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এই কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত অন্য প্রতিযোগীরা তাকে সান্ত্বনা দেন।
সামাজিক মাধ্যমে সুখী দম্পতি হিসেবে পরিচিত এই জুটির বিচ্ছেদের খবরে ভক্তদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তবে ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ে আকাঙ্ক্ষার একটাই লক্ষ্য, আপাতত কোনো নতুন সম্পর্ক নয়, নিজের জীবনকে নতুনভাবে উপভোগ করা।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন