ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পোশাক নয়, এবার ছেঁড়া জুতাই আলোচনায় সানি দেওল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬

পোশাক নয়, এবার ছেঁড়া জুতাই আলোচনায় সানি দেওল
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সানি দেওলকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার কোনো সিনেমা বা সংলাপ নয়, বরং একজোড়া জুতা। আসন্ন সিনেমা ‘ইক্কা’-র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। তবে নজর কেড়েছে তার পরনের জুতার খয়ে যাওয়া হিল, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

গ্ল্যামার জগতে তারকাদের পোশাক-পরিচ্ছদ নিয়ে কৌতূহলের শেষ নেই। মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত উপস্থিতিই যেন তাদের জন্য অলিখিত নিয়ম। সেই জায়গায় সানি দেওলের ব্যবহৃত, খানিকটা ছেঁড়া জুতা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, অভিনেতার জুতার হিলের একটি অংশ বেশ খানিকটা ক্ষয়ে গেছে। এরপরই শুরু হয় নানা আলোচনা। কেউ বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, শত কোটি টাকার সম্পদের মালিক হয়েও কেন তিনি এমন জুতা পরে অনুষ্ঠানে এলেন? আবার অনেকেই বিষয়টিকে একেবারেই স্বাভাবিকভাবে দেখছেন। তাদের মতে, সানি দেওল বরাবরই সরল জীবনযাপনে অভ্যস্ত এবং অপ্রয়োজনীয় চাকচিক্যের চেয়ে কাজকেই বেশি গুরুত্ব দেন।

নেটিজেনদের কেউ মন্তব্য করেছেন, হয়তো তাড়াহুড়োয় জুতার অবস্থা তার নজরে আসেনি। আবার কেউ মনে করছেন, অনুষ্ঠানে সময়মতো উপস্থিত হওয়াই অভিনেতার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এমনও দাবি উঠেছে, জুতাটি নাকি তার বাবা, কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর। যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে জুতার ব্র্যান্ড ও দাম নিয়েও সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি সানি দেওল।

উল্লেখ্য, সানি দেওল অভিনীত নতুন সিনেমা ‘ইক্কা’ আগামী ১০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার ট্রেলার প্রকাশের আনন্দের চেয়ে আপাতত তার জুতাই যেন বেশি জায়গা করে নিয়েছে আলোচনার কেন্দ্রে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পোশাক নয়, এবার ছেঁড়া জুতাই আলোচনায় সানি দেওল

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ