১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম দিল দে চুকে সনম’ শুধু দর্শকদের হৃদয়ই জয় করেনি, বাস্তব জীবনেও কাছাকাছি এনেছিল বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাইকে। সিনেমার সেট থেকেই শুরু হয়েছিল তাদের প্রেম। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০০২ সালে বিচ্ছেদ ঘটে এই তারকা জুটির, আর এরপর থেকে তারা আর কখনো একসঙ্গে পর্দায় দেখা দেননি।
সালমান ও ঐশ্বরিয়ার শেষ একসঙ্গে অভিনীত সিনেমা ছিল ‘হাম তুমহারে হ্যায় সনম’, যা ২০০২ সালেই মুক্তি পায়। তাদের প্রেম, বিচ্ছেদ এবং তা ঘিরে নানা ঘটনা আজও বলিউডে আলোচনার বিষয়।
সম্প্রতি ঐশ্বরিয়ার সেই কঠিন সময়ের স্মৃতি সামনে এনেছেন অভিনেত্রী সাদিয়া সিদ্দিকী। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘শব্দ’ সিনেমায় দুজনই অভিনয় করেছিলেন। যদিও তাদের কোনো যৌথ দৃশ্য ছিল না, তবু শুটিংয়ের সময় ঐশ্বরিয়াকে কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ হয়েছিল সাদিয়ার।
এক সাক্ষাৎকারে সাদিয়া জানান, সালমানের সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বরিয়া ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করছিলেন। তবে সেই চাপের কোনো প্রভাব তিনি কাজের ওপর পড়তে দেননি।
সাদিয়ার ভাষায়, “আমার মনে হয় না, তিনি কখনো নিজের ব্যক্তিগত জীবনের প্রভাব কাজের ওপর পড়তে দিয়েছিলেন। নিজের সব সংলাপ ভালোভাবে জানতেন, চিত্রনাট্য পড়ে প্রস্তুতি নিয়েই সেটে আসতেন। সবসময়ই তিনি অত্যন্ত পেশাদার ছিলেন।”
তিনি আরও বলেন, “আসলে ‘শব্দ’ সিনেমায় ঐশ্বরিয়ার সঙ্গে আমার কোনো দৃশ্য ছিল না। তাই তাকে খুব কাছ থেকে জানার সুযোগ হয়নি। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না। তবে যতটা দেখেছি, তিনি নিজের ব্যক্তিগত বিষয়গুলো খুব দক্ষতার সঙ্গে আড়ালে রাখতে পারতেন। সেটে সবসময় প্রস্তুত এবং আত্মবিশ্বাসী একজন শিল্পী হিসেবেই তাকে দেখেছি।”
ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গেলেও পেশাদারিত্বে যে কখনো ছাড় দেননি ঐশ্বরিয়া রাই, সহশিল্পী সাদিয়া সিদ্দিকীর এই মন্তব্য যেন সেই কথাই নতুন করে মনে করিয়ে দিল।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন