ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সৌরভের পর ‘দাদাগিরি’র মঞ্চে দেব, যা বললেন সৌরভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬

সৌরভের পর ‘দাদাগিরি’র মঞ্চে দেব, যা বললেন সৌরভ
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কুইজ রিয়েলিটি শো ‘দাদাগিরি’ নতুন মৌসুমে পেতে যাচ্ছে নতুন সঞ্চালক। দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে ‘দাদাগিরি’ মানেই ছিলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। তবে এবার সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন টালিউড সুপারস্টার দেব (দীপক অধিকার)। নতুন রূপ ও নতুন আয়োজনে খুব শিগগিরই দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

শোর উদ্বোধনী পর্বের শুটিং হয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। জমকালো আয়োজনে মঞ্চে প্রবেশ করেন দেব। কালো পোশাকে লালগালিচায় তার উপস্থিতি ঘিরে ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রথম পর্বের অতিথি তালিকাও ছিল বেশ চমকপ্রদ।

অনুষ্ঠান চলাকালেই নিজের অনুভূতি প্রকাশ করেন দেব। তিনি বলেন, ‘যা হয়, ভালোর জন্যই হয়। এই সুযোগটা পেয়ে আমি খুব খুশি।’

প্রায় ১৮ বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে ‘দাদাগিরি’। ফলে সৌরভ গাঙ্গুলির মতো জনপ্রিয় ব্যক্তিত্বের জায়গায় দায়িত্ব নেওয়া যে সহজ নয়, তা ভালো করেই জানেন ‘পাগলু’খ্যাত এই অভিনেতা। তবে চ্যালেঞ্জ গ্রহণ করতে সবসময়ই প্রস্তুত বলেই জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, ‘দাদাগিরি’র দায়িত্ব নেওয়ার পর সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার কোনো কথা হয়েছে কি না। জবাবে হাসিমুখে তিনি বলেন, ‘অবশ্যই কথা হয়েছে। দাদা আমাকে কয়েকটা টিপস দিয়েছেন, শুভেচ্ছাও জানিয়েছেন।’

দেব আরও বলেন, ‘আমি এই দায়িত্ব নিয়েছি বলে দাদা খুব খুশি। আমাদের সম্পর্ক বরাবরই ভালো। দাদাও নতুন কিছু করতে চেয়েছিলেন। চ্যানেলেরও মনে হয়েছে দর্শকদের জন্য ভিন্ন কিছু করা দরকার। আমিও সেই ভাবনাতেই রাজি হয়েছি।’

নতুন দায়িত্ব নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না, এমন প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘এই সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। যারা গত ১০টি সিজন ধরে ‘দাদাগিরি’ দেখেছেন, তাদের প্রত্যাশা পূরণ করতে চাই। চেষ্টা থাকবে সিজন ১১-কে আগের মতোই, কিংবা তার চেয়েও বেশি উপভোগ্য করে তোলার।’

নতুন সঞ্চালক, নতুন উপস্থাপনা আর নতুন চমকের প্রতিশ্রুতি নিয়ে ‘দাদাগিরি’র এবারের মৌসুম ঘিরে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে পৌঁছেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সৌরভের পর ‘দাদাগিরি’র মঞ্চে দেব, যা বললেন সৌরভ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ