জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯ জুন) সকাল ১০টার দিকে পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) কর্মসূচির আওতায় এবং পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্ল্যা এবং পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ জিন্নাত আলী ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ সময় আরো উপস্থিত ছিলেন, চুমুরদী ইউনিয়নের বিএনপি ইসরাফিল মোল্লা, রতন শিকদার ও বেলায়েত হোসেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের হলরুমে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এসময় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন করতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আইয়ুব মোল্ল্যা বলেন, “শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় থেকেই পরিবেশ রক্ষার শিক্ষা শুরু হওয়া উচিত।” মোঃ জিন্নাত আলী ভূঁইয়া বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ করা উচিত।” সেমিনার শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন