ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কেপ ভার্দে লড়াইয়ের আগে দারুণ খবর পেল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬

কেপ ভার্দে লড়াইয়ের আগে দারুণ খবর পেল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে আবারও দলের অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার ক্রিস্টিয়ান রোমেরো।

দলের মেডিকেল স্টাফের পর্যবেক্ষণ অনুযায়ী সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৪ জুলাই কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচেই মাঠে দেখা যেতে পারে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে।

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে হয়েছিল রোমেরোকে। তবে আশঙ্কার চেয়ে দ্রুত সেরে ওঠায় আবারও অনুশীলনে যোগ দিয়েছেন তিনি, যা আর্জেন্টিনা শিবিরে স্বস্তির আবহ তৈরি করেছে।

রোমেরোর ফেরায় রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে আত্মবিশ্বাসী বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এবার নকআউট পর্বেও পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

আগামী ৪ জুলাই রাউন্ড অব সিক্সটিনে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কেপ ভার্দে লড়াইয়ের আগে দারুণ খবর পেল আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে আবারও দলের অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার ক্রিস্টিয়ান রোমেরো।

দলের মেডিকেল স্টাফের পর্যবেক্ষণ অনুযায়ী সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৪ জুলাই কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচেই মাঠে দেখা যেতে পারে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে।

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে হয়েছিল রোমেরোকে। তবে আশঙ্কার চেয়ে দ্রুত সেরে ওঠায় আবারও অনুশীলনে যোগ দিয়েছেন তিনি, যা আর্জেন্টিনা শিবিরে স্বস্তির আবহ তৈরি করেছে।

রোমেরোর ফেরায় রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে আত্মবিশ্বাসী বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এবার নকআউট পর্বেও পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

আগামী ৪ জুলাই রাউন্ড অব সিক্সটিনে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ