বয়স যতই বাড়ুক, গোল করার ক্ষুধা যে এতটুকুও কমেনি, তা আবারও প্রমাণ করলেন লিওনেল মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টাইন অধিনায়ক এবার জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেই নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রাখলেন।
সোমবারের ম্যাচে ৬০তম মিনিটে মাঠে নামেন মেসি। তখন আর্জেন্টিনা ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও জর্ডান ম্যাচে ফেরার চেষ্টা চালাচ্ছিল। তবে মাঠে নেমেই আর্জেন্টিনার আক্রমণে নতুন গতি এনে দেন তিনি। ম্যাচের ৮০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে জাল কাঁপিয়ে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন এই মহাতারকা।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা দাঁড়ায় ৬-এ। আর তাতেই গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে শীর্ষে উঠে গেছেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তি। কিলিয়ান এমবাপ্পে, এরলিং হালান্ড ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো সময়ের সেরা ফরোয়ার্ডদের পেছনে ফেলে মাত্র তিন ম্যাচেই ছয় গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মেসি।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচেও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। গ্রুপ পর্বজুড়ে তার ধারাবাহিক পারফরম্যান্সই প্রমাণ করছে, ফুটবলে বয়স কেবলই একটি সংখ্যা।
২০২২ কাতার বিশ্বকাপে সাত গোল করে সিলভার বুট জিতেছিলেন মেসি। এবার গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ছয় গোল করে তিনি গোল্ডেন বুট জয়ের অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত হয়েছেন। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে ক্যারিয়ারে আরেকটি বিশ্বকাপ গোল্ডেন বুট জয়ের সম্ভাবনাও উজ্জ্বল।
আগামী ৩ জুলাই রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউট পর্বেও যদি মেসি একই ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্নও আরও শক্তিশালী হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
বিষয় : FIFA WORLD CUP 2026

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন