ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘পরাজয়ের দায় আমার’, মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ মোরিয়াসু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬

‘পরাজয়ের দায় আমার’, মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ মোরিয়াসু
ছবি: সংগৃহীত

ব্রাজিলের কাছে নাটকীয় পরাজয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে জাপানের। তবে হারের পর দোষ চাপিয়ে না দিয়ে পুরো দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন দলের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। ম্যাচ শেষে খেলোয়াড়দের একত্র করে সবার সামনে মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চান তিনি। তার এই বিনয়ী আচরণ আবেগ ছড়িয়ে দেয় মাঠজুড়ে।

ম্যাচ শেষে মোরিয়াসু বলেন, “আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি। এজন্য আমি গভীরভাবে দুঃখিত। একজন কোচ হিসেবে আমি মনে করি, এই পরাজয়ের দায় আমারই। তাই জাপানের জনগণ ও সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”

তিনি হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত জাপানি সমর্থকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলকে সমর্থন জানানো সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোরিয়াসু বলেন, “যারা স্টেডিয়ামে এসে আমাদের পাশে ছিলেন, তাদের ধন্যবাদ। একই সঙ্গে জাপান ও বিশ্বের বিভিন্ন দেশে গভীর রাত জেগে টেলিভিশন কিংবা ইন্টারনেটে আমাদের খেলা দেখেছেন এবং আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।”

বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, বক্তব্য শেষ করে খেলোয়াড়দের সামনেই মাথা নত করেন মোরিয়াসু। কোচের এমন হৃদয়স্পর্শী আচরণের জবাবে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান জাপানের ফুটবলাররা।

তবে হতাশার মাঝেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকার বার্তা দিয়েছেন অভিজ্ঞ এই কোচ।

তিনি বলেন, “এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়াটা অবশ্যই হতাশাজনক। কিন্তু খেলোয়াড়রা এই ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। বিশ্বকাপে আসার পুরো পথচলায় তারা নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করেছে। কোচিং স্টাফ ও সাপোর্ট টিমও সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। আমাদের যা করার ছিল, আমরা সবই করেছি। এখন আমরা হতাশ, কিন্তু এই অভিজ্ঞতা থেকেই আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে চাই।”

২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করছেন হাজিমে মোরিয়াসু। তার অধীনেই দলটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।

উল্লেখ্য, জাপান এখন পর্যন্ত আটটি বিশ্বকাপে অংশ নিয়েছে। এর মধ্যে চারবার শেষ ষোলোয় উঠে সেটিই দেশটির বিশ্বকাপ ইতিহাসের সেরা অর্জন।

বিষয় : ফিফা বিশ্বকাপ ২০২৬

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

‘পরাজয়ের দায় আমার’, মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ মোরিয়াসু

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ব্রাজিলের কাছে নাটকীয় পরাজয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে জাপানের। তবে হারের পর দোষ চাপিয়ে না দিয়ে পুরো দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন দলের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। ম্যাচ শেষে খেলোয়াড়দের একত্র করে সবার সামনে মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চান তিনি। তার এই বিনয়ী আচরণ আবেগ ছড়িয়ে দেয় মাঠজুড়ে।

ম্যাচ শেষে মোরিয়াসু বলেন, “আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি। এজন্য আমি গভীরভাবে দুঃখিত। একজন কোচ হিসেবে আমি মনে করি, এই পরাজয়ের দায় আমারই। তাই জাপানের জনগণ ও সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”

তিনি হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত জাপানি সমর্থকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলকে সমর্থন জানানো সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোরিয়াসু বলেন, “যারা স্টেডিয়ামে এসে আমাদের পাশে ছিলেন, তাদের ধন্যবাদ। একই সঙ্গে জাপান ও বিশ্বের বিভিন্ন দেশে গভীর রাত জেগে টেলিভিশন কিংবা ইন্টারনেটে আমাদের খেলা দেখেছেন এবং আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।”

বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, বক্তব্য শেষ করে খেলোয়াড়দের সামনেই মাথা নত করেন মোরিয়াসু। কোচের এমন হৃদয়স্পর্শী আচরণের জবাবে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান জাপানের ফুটবলাররা।

তবে হতাশার মাঝেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকার বার্তা দিয়েছেন অভিজ্ঞ এই কোচ।

তিনি বলেন, “এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়াটা অবশ্যই হতাশাজনক। কিন্তু খেলোয়াড়রা এই ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। বিশ্বকাপে আসার পুরো পথচলায় তারা নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করেছে। কোচিং স্টাফ ও সাপোর্ট টিমও সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। আমাদের যা করার ছিল, আমরা সবই করেছি। এখন আমরা হতাশ, কিন্তু এই অভিজ্ঞতা থেকেই আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে চাই।”

২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করছেন হাজিমে মোরিয়াসু। তার অধীনেই দলটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।

উল্লেখ্য, জাপান এখন পর্যন্ত আটটি বিশ্বকাপে অংশ নিয়েছে। এর মধ্যে চারবার শেষ ষোলোয় উঠে সেটিই দেশটির বিশ্বকাপ ইতিহাসের সেরা অর্জন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ