ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।
মঙ্গলবার (২৩ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটে কাছ থেকে বল জালে জড়িয়ে রেকর্ডটি গড়েন রোনালদো। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ।
২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া রোনালদো এবার খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ধারাবাহিকতা ধরে রেখে ৪১ বছর বয়সেও তিনি দেখিয়ে চলেছেন অসাধারণ সামর্থ্য।
বিশ্বকাপে তার প্রথম গোলটি এসেছিল ২০০৬ সালে ইরানের বিপক্ষে। এরপর থেকে প্রতিটি বিশ্বকাপ আসরেই গোলের দেখা পেয়েছেন তিনি। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে গড়লেন অনন্য এক বিশ্বরেকর্ড।
তবে এই ম্যাচের আগে বেশ চাপে ছিলেন পর্তুগিজ মহাতারকা। বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়। পাশাপাশি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ গোলহীন থাকার পরিসংখ্যানও প্রশ্ন তুলেছিল তার ফর্ম নিয়ে।
কিন্তু মাঠেই সব জবাব দিলেন রোনালদো। ম্যাচের তৃতীয় মিনিটে একটি সহজ সুযোগ হাতছাড়া করলেও কয়েক মিনিট পর আর ভুল করেননি। নুনো মেন্দেসের তৈরি সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি নিজের নামের পাশে যোগ করেছেন নতুন এক ঐতিহাসিক কীর্তি।
২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক হওয়া রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবটির হয়ে ৩০ লিগ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি।
বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ে রোনালদো আবারও প্রমাণ করলেন, বয়স তার জন্য কেবলই একটি সংখ্যা। দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের শীর্ষে থাকা এই কিংবদন্তি এখনও রেকর্ড ভাঙা-গড়ার অন্যতম প্রধান নায়ক।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন