ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্রাজিলের দাপট, জাপানের আত্মবিশ্বাস, কার হাসি ফুটবে আজ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬

ব্রাজিলের দাপট, জাপানের আত্মবিশ্বাস, কার হাসি ফুটবে আজ?
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নকআউট পর্বের উত্তেজনা। প্রথম পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

কাগজে-কলমে শক্তিমত্তা, অভিজ্ঞতা ও ফিফা র‌্যাঙ্কিংয়ে স্পষ্টভাবেই এগিয়ে ব্রাজিল। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সেলেসাওদের অবস্থান ষষ্ঠ, আর জাপান রয়েছে ১৮ নম্বরে। অতীতের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে।

এ পর্যন্ত দুই দল আন্তর্জাতিক ফুটবলে ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে ব্রাজিল, দুটি ম্যাচ ড্র হয়েছে, আর জাপান জিতেছে মাত্র একবার।

তবে সেই একমাত্র জয়টিই ব্রাজিলকে সতর্ক রাখার জন্য যথেষ্ট। ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে জাপান ৩-২ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। সেই ম্যাচে খেলা জাপানের বেশ কয়েকজন ফুটবলার এবারও বিশ্বকাপ দলে রয়েছেন। ফলে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের।

দুই দলের ১০ ম্যাচে মোট গোল হয়েছে ৪৫টি। এর মধ্যে ব্রাজিল করেছে ৩৭টি, আর জাপানের গোল ৮টি। এই দ্বৈরথের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের তারকা নেইমার। জাপানের বিপক্ষে পাঁচ ম্যাচে তিনি একাই করেছেন ৯টি গোল।

পরিসংখ্যান, র‌্যাঙ্কিং ও অভিজ্ঞতা ব্রাজিলকে এগিয়ে রাখলেও সর্বশেষ সাক্ষাতের স্মৃতি জাপানকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। তাই নকআউট পর্বের এই লড়াইয়ে উত্তেজনা ও রোমাঞ্চের কমতি থাকবে না বলেই ধারণা ফুটবলপ্রেমীদের।

বিষয় : FIFA WORLD CUP 2026

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ব্রাজিলের দাপট, জাপানের আত্মবিশ্বাস, কার হাসি ফুটবে আজ?

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নকআউট পর্বের উত্তেজনা। প্রথম পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

কাগজে-কলমে শক্তিমত্তা, অভিজ্ঞতা ও ফিফা র‌্যাঙ্কিংয়ে স্পষ্টভাবেই এগিয়ে ব্রাজিল। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সেলেসাওদের অবস্থান ষষ্ঠ, আর জাপান রয়েছে ১৮ নম্বরে। অতীতের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে।

এ পর্যন্ত দুই দল আন্তর্জাতিক ফুটবলে ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে ব্রাজিল, দুটি ম্যাচ ড্র হয়েছে, আর জাপান জিতেছে মাত্র একবার।

তবে সেই একমাত্র জয়টিই ব্রাজিলকে সতর্ক রাখার জন্য যথেষ্ট। ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে জাপান ৩-২ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। সেই ম্যাচে খেলা জাপানের বেশ কয়েকজন ফুটবলার এবারও বিশ্বকাপ দলে রয়েছেন। ফলে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের।

দুই দলের ১০ ম্যাচে মোট গোল হয়েছে ৪৫টি। এর মধ্যে ব্রাজিল করেছে ৩৭টি, আর জাপানের গোল ৮টি। এই দ্বৈরথের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের তারকা নেইমার। জাপানের বিপক্ষে পাঁচ ম্যাচে তিনি একাই করেছেন ৯টি গোল।

পরিসংখ্যান, র‌্যাঙ্কিং ও অভিজ্ঞতা ব্রাজিলকে এগিয়ে রাখলেও সর্বশেষ সাক্ষাতের স্মৃতি জাপানকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। তাই নকআউট পর্বের এই লড়াইয়ে উত্তেজনা ও রোমাঞ্চের কমতি থাকবে না বলেই ধারণা ফুটবলপ্রেমীদের।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ