ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুকুরকে ছুরিকাঘাত: তারেক রহমানের নির্দেশের পর অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬

কুকুরকে ছুরিকাঘাত: তারেক রহমানের নির্দেশের পর অভিযুক্ত গ্রেফতার
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের কানুচগাড়ি এলাকায় একটি পথকুকুরকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে ড্রেনে ফেলে রাখার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। রক্তাক্ত কুকুরটির ছবি ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই অভিযানে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৯ জুন) রাতেই ডিবি পুলিশ মো. স্বপন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি বগুড়া মহানগরীর কানুচগাড়ি পুকুরপাড় এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং পেশায় ফার্নিচার ব্যবসায়ী। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর কুকুরটির ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য এমরান হোসেন সদর থানায় মামলা করেছেন।

মামলার তথ্য ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে খবর পেয়ে এমরান হোসেন কানুচগাড়ি এলাকার ইন্ডিপেনডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় ড্রেনে পড়ে থাকা পথকুকুরটিকে দেখতে পান। পরে স্থানীয় এসএম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহায়তায় কুকুরটিকে উদ্ধার করা হয়।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ধারালো অস্ত্রের আঘাতে কুকুরটির পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল, যা প্রায় মেরুদণ্ড পর্যন্ত পৌঁছে যায়। গুরুতর আহত প্রাণীটিকে দ্রুত মহানগরীর জলেশ্বরীতলার একটি পশুচিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে। চিকিৎসা শেষে কুকুরটির অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, ভেটেরিনারি সার্জন ডা. লুৎফর রহমান এবং পেটস কনসালটেন্সির ডা. আকাশের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল কুকুরটির চিকিৎসা করেন।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেফতারের পর অভিযুক্ত স্বপনের কাছ থেকে উদ্ধার হওয়া বার্মিজ চাকুর কারণে তার বিরুদ্ধে অস্ত্র আইনেও পৃথক একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কুকুরকে ছুরিকাঘাত: তারেক রহমানের নির্দেশের পর অভিযুক্ত গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ