ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাস্তার পাশ থেকে তিন ছাগল চুরি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬

রাস্তার পাশ থেকে তিন ছাগল চুরি, গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রাস্তার পাশে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখা তিনটি ছাগল চুরির ঘটনায় চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি ছাগলও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার সকালে উপজেলার ধলামুলগাঁও এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন নেত্রকোনা সদর উপজেলার মাহমুদপুর এলাকার রাজন মিয়া (৩০), পশ্চিম উলুহাটি এলাকার সুজন মিয়া (৩৫) এবং মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার রবিন মিয়া (২১)।

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ধলামুলগাঁও এলাকার এক বাসিন্দা বাড়ির সামনে পাকা সড়কের পাশে ঘাস খাওয়ানোর জন্য তিনটি ছাগল খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। প্রায় তিন ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে তিনি দেখেন ছাগলগুলো নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। পরে নেত্রকোনা সদর উপজেলার ছেঙ্গারমোড় এলাকা থেকে চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারদের হেফাজত থেকেই চুরি হওয়া তিনটি ছাগল উদ্ধার করা হয়েছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, "গ্রেফতার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রাস্তার পাশ থেকে তিন ছাগল চুরি, গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ