ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কলেজছাত্রীর মৃত্যুর ঘটণায় প্রাইভেট টিউটরের এক দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬

কলেজছাত্রীর মৃত্যুর ঘটণায় প্রাইভেট টিউটরের এক দিনের রিমান্ড মঞ্জুর
ছবি: সংগৃহীত

রংপুরে নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী ও এইচএসসি পরীক্ষার্থী নুজহাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রাইভেট টিউটর ও রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ জুন) দুপুরে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এ আদেশ দেন।

এর আগে সকালে কারাগার থেকে শাহরিয়ার আহমেদ সাকিনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশি নিরাপত্তায় তাকে আবার কারাগারে নেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম মণ্ডল বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করার জন্য প্রয়োজনীয় উপাদান এজাহারে নেই। এছাড়া পুলিশের জব্দ করা দুটি মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমেই তদন্ত এগিয়ে নেওয়া সম্ভব। তাই রিমান্ডের কোনো প্রয়োজন ছিল না বলেও তিনি আদালতে যুক্তি তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২২ জুন বিকেলে রংপুর নগরীর নর্থ ভিউ হোটেলের নবম তলার ছাদ থেকে পড়ে নুজহাত জাহানের মৃত্যু হয়। পরদিন তার বাবা নজরুল ইসলাম মহানগর কোতোয়ালি থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় নুজহাতের প্রাইভেট টিউটর শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেফতার করে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কলেজছাত্রীর মৃত্যুর ঘটণায় প্রাইভেট টিউটরের এক দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

রংপুরে নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী ও এইচএসসি পরীক্ষার্থী নুজহাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রাইভেট টিউটর ও রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ জুন) দুপুরে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এ আদেশ দেন।

এর আগে সকালে কারাগার থেকে শাহরিয়ার আহমেদ সাকিনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশি নিরাপত্তায় তাকে আবার কারাগারে নেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম মণ্ডল বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করার জন্য প্রয়োজনীয় উপাদান এজাহারে নেই। এছাড়া পুলিশের জব্দ করা দুটি মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমেই তদন্ত এগিয়ে নেওয়া সম্ভব। তাই রিমান্ডের কোনো প্রয়োজন ছিল না বলেও তিনি আদালতে যুক্তি তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২২ জুন বিকেলে রংপুর নগরীর নর্থ ভিউ হোটেলের নবম তলার ছাদ থেকে পড়ে নুজহাত জাহানের মৃত্যু হয়। পরদিন তার বাবা নজরুল ইসলাম মহানগর কোতোয়ালি থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় নুজহাতের প্রাইভেট টিউটর শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেফতার করে পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ