ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ইসির প্রস্তুতি শুরু, জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ইসির প্রস্তুতি শুরু, জানালেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।

এ সময় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসীদের জন্য নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও এ ব্যবস্থা বহাল থাকবে এবং আরও বেশি সংখ্যক প্রবাসীকে এই ব্যবস্থার আওতায় আনতে নির্বাচন কমিশন কাজ করছে।

অন্যদিকে, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের (মেম্বার) বেতন-ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।

জেলা পরিষদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে নির্বাচিত সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ইসির প্রস্তুতি শুরু, জানালেন মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।

এ সময় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসীদের জন্য নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও এ ব্যবস্থা বহাল থাকবে এবং আরও বেশি সংখ্যক প্রবাসীকে এই ব্যবস্থার আওতায় আনতে নির্বাচন কমিশন কাজ করছে।

অন্যদিকে, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের (মেম্বার) বেতন-ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।

জেলা পরিষদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে নির্বাচিত সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ