ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ট্রাফিক আইন বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা ও এক মাসে সর্বোচ্চ ৭৫টি মামলা করার স্বীকৃতি হিসেবে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হয়েছেন কাজী আসাদুজ্জামান। তিনি ফরিদপুর ট্রাফিক বিভাগে সার্জেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।জানা গেছে, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা রাখায় জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। ওই মাসে তিনি সর্বোচ্চ ৭৫টি মামলা করেন।১৪ জুলাই ২০২৬ তারিখে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর কাছ থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা গ্রহণ করেন সার্জেন্ট কাজী আসাদুজ্জামান।সম্মাননা পাওয়ার বিষয়ে সার্জেন্ট কাজী আসাদুজ্জামান বলেন, “ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব পালন করে যাচ্ছি। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আমাকে উৎসাহিত করবে।”পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি চালক ও পথচারীদের সচেতন করা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।