ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, রোগীসহ গুরুতর আহত ৪

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক, রোগী ও তার স্বজনসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দশমিনা থেকে ঢাকাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক, রোগী ও তার স্বজনসহ চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, রোগীসহ গুরুতর আহত ৪

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক, রোগী ও তার স্বজনসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দশমিনা থেকে ঢাকাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক, রোগী ও তার স্বজনসহ চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ