ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সহকারী শিক্ষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন।রোববার সকালে শ্যামলীপাড়া-মোহনপুর সড়কের উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উপজেলার কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোশাররফ হোসেন, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সহকারী শিক্ষক নিহত

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন।রোববার সকালে শ্যামলীপাড়া-মোহনপুর সড়কের উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উপজেলার কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোশাররফ হোসেন, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ