যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ (হুল) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(৩০জুন) মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাঁওতাল সম্প্রদায়ের নারী-পুরুষ, যুবক-যুবতী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ঐতিহ্যবাহী পোশাকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।
উক্ত দিবসে আদিবাসী সমাজ উন্নয়ন পরিষদ নবাবগঞ্জের সভাপতি বাবলু টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার ডেবিট হিমাদ্রি , জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আদিবাসী সম্প্রদায়ের সকল স্তরের নারী- পুরুষ সহ অনেকেই ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
সাঁওতাল বিদ্রোহীদের সেদিনের আত্মত্যাগ পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। মুক্তিকামী মানুষের কাছে আজও তা অনুপ্রেরণার উৎস হয়ে আছে। নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস পৌঁছে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে সাঁওতালি ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন