ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দ্বিতীয় দফায় রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬

দ্বিতীয় দফায় রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুন) প্রথম দফার তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক পাঁচ দিনের পরিবর্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ জুন একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আশিকা সুলতানার প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং সংশ্লিষ্ট সংগঠনের কয়েকজন সদস্য পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুর-১ এলাকার অ্যাপেক্স ভবনসংলগ্ন বাটা শোরুমের সামনে সড়কে জড়ো হয়ে মিছিল করেন।

এজাহারে অভিযোগ করা হয়, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই মিছিল করা হয়, যা স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করে।

ঘটনার দিনই মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দ্বিতীয় দফায় রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুন) প্রথম দফার তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক পাঁচ দিনের পরিবর্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ জুন একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আশিকা সুলতানার প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং সংশ্লিষ্ট সংগঠনের কয়েকজন সদস্য পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুর-১ এলাকার অ্যাপেক্স ভবনসংলগ্ন বাটা শোরুমের সামনে সড়কে জড়ো হয়ে মিছিল করেন।

এজাহারে অভিযোগ করা হয়, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই মিছিল করা হয়, যা স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করে।

ঘটনার দিনই মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ