ইরানের পক্ষ থেকে কোনো পূর্বনির্ধারিত বৈঠকের কথা অস্বীকার করা হলেও, কাতারের রাজধানী দোহায় আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) তেহরানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের দাবি, ইরানের পক্ষ থেকেই আলোচনার অনুরোধ জানানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ বড় হাতের অক্ষরে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইরান বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।”
তবে ট্রাম্পের এই বক্তব্যের ঠিক আগেই সম্পূর্ণ ভিন্ন অবস্থান তুলে ধরে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সংবাদমাধ্যমকে জানান, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের ‘টেকনিক্যাল টিম’-এর কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে সম্ভাব্য এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ধোঁয়াশা ও জল্পনা তৈরি হয়েছে। আদৌ বৈঠকটি অনুষ্ঠিত হবে কি না, কিংবা হলে তার এজেন্ডা কী হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন